IT Computer City
কম্পিউটার স্কিল ও ফ্রিল্যান্সিং ল্যাব

প্রফেশনাল কম্পিউটার স্কিলস (এডভান্স অফিস)

কম্পিউটারের বেসিক থেকে অ্যাডভান্সড অফিস দক্ষতা, বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত।

Professional Computer Skills (Advance Office)

কোর্স সম্পর্কে

অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি এমন একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রোগ্রাম, যা প্রত্যেক নাগরিকের শেখা উচিত। এতে মাইক্রোসফট অফিসের বিভিন্ন অ্যাপ্লিকেশনের পাশাপাশি বাংলা ও ইংরেজি টাইপিং শেখানো হয়, যেখানে ইংরেজি টাইপিং আগে শেখানো হয়। কোর্সে অফিস প্রোগ্রামের অ্যাডভান্সড ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং যেকোনো অফিস বা কর্মক্ষেত্রে কর্মদক্ষতা বাড়াতে কাজে লাগে এমন ব্যবহারিক প্রজেক্ট শেখানো হয়। এছাড়া ডিজিটাল যুগে ক্রমেই অপরিহার্য হয়ে ওঠা ইন্টারনেট ও অনলাইন কাজের প্রশিক্ষণও কোর্সে অন্তর্ভুক্ত।

কম্পিউটার অপারেশন প্রফেশনাল – লেভেল ৩ কোর্সটি একেবারে বেসিক থেকে অ্যাডভান্সড অফিস অ্যাপ্লিকেশন পর্যন্ত শক্তিশালী কম্পিউটার দক্ষতা গড়ে তোলার জন্য তৈরি। আধুনিক কর্মক্ষেত্রে ব্যবহৃত প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা, চাকরিমুখী কাজ ও ব্যবহারিক অ্যাপ্লিকেশন শেখানোর মাধ্যমে এই প্রোগ্রাম শিক্ষার্থীদের বাস্তব অফিস পরিবেশের জন্য প্রস্তুত করে।

সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান, কর্পোরেট অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা যেকোনো প্রশাসনিক পদে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে চান এমন যে কেউ এই কোর্সটি করতে পারেন।

কোর্স ওভারভিউ

মডিউল ১বেসিক কম্পিউটার
  • কম্পিউটার ও আইসিটি পরিচিতি
  • কম্পিউটারের অংশসমূহ (হার্ডওয়্যার ও সফটওয়্যার)
  • ইনপুট, আউটপুট ও স্টোরেজ ডিভাইস
  • অপারেটিং সিস্টেম (উইন্ডোজ ও লিনাক্স বেসিক)
  • ফাইল ও ফোল্ডার ম্যানেজমেন্ট
  • ডাটা ব্যাকআপ ও ভাইরাস প্রোটেকশন
মডিউল ২অফিস অ্যাপ্লিকেশন (ভার্সন: ২০১৬–২০২৪)
  • মাইক্রোসফট ওয়ার্ড
  • মাইক্রোসফট এক্সেল
  • মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
মডিউল ৩টাইপিং প্র্যাকটিস
  • ইংরেজি ও বাংলা টাইপিং (বিজয় / অভ্র)
  • টাইপিংয়ের নির্ভুলতা ও স্পিড টেস্ট
মডিউল ৪ওয়ার্ড প্রসেসিং জব সলিউশন
  • আন্তর্জাতিক মানের প্রফেশনাল রেজিউমে তৈরি
  • মেইল মার্জ লেটার তৈরি
  • কোম্পানির লোগো ও টাইপোগ্রাফিসহ অফিস প্যাড
  • এআই-ভিত্তিক মাল্টি-পেজ ডকুমেন্ট ও টেবিল অব কনটেন্টস
  • বইয়ের জন্য স্ট্যান্ডার্ড কভার পেজ
  • ইলাস্ট্রেশন ব্যবহার করে রেজিউমে ডিজাইন
মডিউল ৫এক্সেল জব সলিউশন
  • একাডেমিক রেজাল্ট শিট (মোট নম্বর, জিপিএ, র‍্যাংক অটোমেটিক)
  • ডাটা ভ্যালিডেশন (ড্রপ-ডাউন), ভিলুকআপ, চার্ট
  • লোগো ও গ্র্যান্ড টোটালসহ কোম্পানি ইনভয়েস
  • স্যালারি শিট (এইচআর, এমআর, পিএফ, গ্রস, ইনকাম ট্যাক্স, নেট স্যালারি)
  • IF ফাংশন ব্যবহার করে ইলেকট্রিসিটি বিল
  • বয়স হিসাব (এজ ক্যালকুলেশন)
  • শ্রমিকদের সাপ্তাহিক মজুরি শিট
মডিউল ৬পাওয়ারপয়েন্ট জব সলিউশন
  • স্লাইড মাস্টার লেআউট তৈরি
  • ডায়াগ্রাম ও ছবি ইনসার্ট
  • শেপ দিয়ে সৌরজগৎ তৈরি
  • ইনফোগ্রাফিক সেলস চার্ট
  • ভিডিও ইনসার্ট ও ট্রিম (৫০% দৈর্ঘ্য)
  • অনলাইন ছবি প্লেসমেন্ট
মডিউল ৭ইন্টারনেট ও ইমেইল
  • ইন্টারনেট ও ওয়েব ব্রাউজার পরিচিতি
  • ইমেইল তৈরি, অ্যাটাচমেন্ট, CC/BCC
  • অনলাইন যোগাযোগ (জুম, মিট, ডিসকর্ড)
  • গুগল ড্রাইভ, ফর্মস ও ক্লাউড স্টোরেজ
  • গুগল ফর্ম তৈরি ও সাবমিট
  • অ্যাকাউন্ট সাইনআপ, অনলাইন রেজিউমে ও চাকরিতে আবেদন
  • রিপোর্ট রাইটিং ও প্রফেশনাল কমিউনিকেশন
  • টাইম ম্যানেজমেন্ট ও টিমওয়ার্ক
  • কাস্টমার সার্ভিস ও ওয়ার্কপ্লেস সেফটি

ক্যারিয়ার সুযোগ

অফিস অ্যাসিস্ট্যান্ট / কম্পিউটার অপারেটর / ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করা
বিভিন্ন প্রতিষ্ঠানে ডকুমেন্টেশন, রিপোর্ট ও প্রেজেন্টেশন তৈরি করা
অনলাইন ও অফলাইন অফিসের কাজ দক্ষতার সাথে সম্পন্ন করা